“আসতে পারি কমরেড?” এই বলে হাসি মুখে চেম্বারে মুখ বাড়ালেন ডক্টর সেরগেই গুস্তভ, রুশ সেনাবাহিনীর অভিজ্ঞ মনোবিদ।
পিছন ফিরে জানলাটার দিকে মুখ করে বসেছিলেন কমরেড ইগর চেভক্সকি, জানলার বাইরে দিয়ে উপকূলটা পরিষ্কার দেখা যাচ্ছে এই রাতের বেলাতেও, বেশ লাগে ওনার এভাবে তাকিয়ে থাকতে, একটু একটু মেঘ জমছে কি আকাশে?
