কর্ণ শীল
Showing posts with label কর্ণ শীল. Show all posts

দরবারি দাওত ● কর্ণ শীল


 

 

সে এক যুগ ছিল বটে! আমিনুল্লাদাদু দাড়ি নেড়ে নেড়ে দাওতের গল্প বলতো। কানাইয়ের সন্ধ্যাবেলার কাজগুলির মধ্যে প্রধান ছিল আমিনুল্লাদাদুর তামাক সেজে দেওয়া। তারপর সে দেউড়ির বাতিগুলি জ্বেলে, কাশীদাসি নিয়ে বসতো। যে চশমাটি এঁটে নিত চোখে, তার একটিতে আবার কাচ ছিল না। তার নাকি একচোখোমি আছে, মানে এক চোখেই কম দেখে।

অতশত বুঝতাম না। তখন আমিনুল্লা বুড়ো ঝাঁপি খুলেছে বসেছে আর তার ভেতর থেকে ভুরভুর করে জাফরানি পোলাও, গোলাপ পাপড়ি দেওয়া পায়েস আর রামকৃষ্ণ ঘোষের হাঁড়ি - দইয়ের গন্ধ বেরোতে লেগেছে।

বিপত্তারণের বিপদ - কর্ণ শীল

হাসির উপন্যাস

অলংকরণ : কৃষ্ণেন্দু মন্ডল
এক

ভোরের দিকে ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়াটা বেশ আসছিল। পাশ ফিরে বালিশটা চেপে ধরতেই জানালা ঘেঁষে কেউ খুব স্পষ্ট উচ্চারণে বলে উঠলো, ক্লেশ।

এত জোরালো সে উচ্চারণ, যে বিপত্তারণ ধড়মড় করে উঠে বসলো। ঘুমের একদম গভীর থেকে সরাসরি জাগরুক অবস্থায় পৌঁছে গেছে সে।