সৌম্য সুন্দর মুখোপাধ্যায়
Showing posts with label সৌম্য সুন্দর মুখোপাধ্যায়. Show all posts

রানি হওয়ার গল্প ● সৌম্য সুন্দর মুখোপাধ্যায়


 

 

ষোলোশো ছয়ের লন্ডন। বসন্ত বিদায় নিচ্ছে, কিন্তু ইংল্যান্ডের বাতাসে এখনও দিব্যি উষ্ণতার স্পর্শ পাওয়া যায় দিনের বেলাটুকুতে। রাতের দিকে অবশ্য হিমের দাঁত ভালই কামড় বসায় শরীরের খোলা অংশগুলোয়। তখন চাই মদ। শহরের এল-হাউসগুলোয় ভিড় জমায় অভিজাত রাজপুরুষ থেকে অভিনেতা, মাতাল, জুয়াড়ি, গাঁটকাটা সবাই।

উইলিয়াম অবশ্য শুঁড়িখানায় ছিলেন না। তাঁর বাড়ির নিভৃত ঘরটিতে মোমের আলোয় একখানা মস্ত বইতে বুঁদ হয়ে ছিলেন তিনি। হলিনশেডস ক্রনিকলস। বাইরে রাস্তায় একদল মাতাল হইহল্লা করতে করতে যাচ্ছে। ওদের চিৎকারে একটু বিরক্ত বোধ করলেন তিনি।