অনিন্দ্য রাউৎ
Showing posts with label অনিন্দ্য রাউৎ. Show all posts

কনস্ট্যান্টস - অনিন্দ্য রাউৎ

হাসির গল্প

অলংকরণ - মিশন মন্ডল

বাজি ধরে কিছু করাটা ঠিক ভালো লাগে না আমার, কিন্তু আমার ভালো লাগে না বলেই বা শুনছেটা কে? আসলে আমি বা অনন্য যাই চাই তা কোনোদিন হয় না। সেই ছোট থেকেই এমনটা হয়ে আসছে দেখি, যখন খুব ভালো পরীক্ষা দিয়ে আসতাম, মন খুশি থাকতো, সেদিন মাঠে গিয়ে শূন্য রানে রান-আউট হতামই!