অনুষ্টুপ শেঠ
Showing posts with label অনুষ্টুপ শেঠ. Show all posts

পৈশাচিক ● অনুষ্টুপ শেঠ


 

 

দূরে আকাশের গায়ে নন্দাকোটের চূড়াগুলো সবে লাল থেকে কমলা হচ্ছিল।

দেবদারু পাইনের পাতা ছুঁয়ে ছুঁয়ে, পাথরের টালি বসানো অসমান চালগুলোর উপর মধুরঙের আলো ছড়িয়ে পড়ছিল। হাওয়া চলছে আজ খুব, বরফিলা ঠান্ডা শরীরের খোলা অংশগুলোয় কামড় বসাচ্ছে।

বাড়ির বাইরের বেঞ্চটায় উবু হয়ে বসে, ধোঁয়া ওঠা চায়ের গ্লাসটা দুহাতের মুঠোয় চেপে ধরে সমস্ত উত্তাপ শুষে নিতে চাইছিলেন রাঘব। পঞ্চান্ন পেরোনোর পর থেকেই শরীরে বয়সের ছাপ টের পান আজকাল, ঠান্ডা বেশি লাগে যেন এখন।

লম্বা চুমুক দিয়ে আয়েসে চোখ বুঁজে এসেছিল। পরক্ষণেই আঁতকে উঠে চোখ খুলতে বাধ্য হলেন। আরেকটু হলে গ্লাসটা হাত থেকে পড়ে যাচ্ছিল।

ব্ল্যাক আইল্যান্ড - অনুষ্টুপ শেঠ

কল্পবিজ্ঞানের গল্প

অলংকরণ - প্রতিম দাস

“হেই! দেখবে এসো!”

সাদা ল্যাব কোট, মুখে নীল মাস্ক লাগানো তিয়া নিজের মাইক্রোস্কোপ থেকে উঠে এল। আসাহি একটা আদ্দিকালের কাঠের দেয়ারে গ্যাঁট হয়ে বসে আছে, ওর সামনের ডিভাইসটার যতগুলো এদিক ওদিক বেরোনো হাত পা, ততগুলোই প্রায় স্ক্রিন। ল্যাবের সেরা অ্যানালাইজার মেশিন ওটা।