অলংকরণ - কর্ণিকা বিশ্বাস
১
মোরাম বিছানো রাস্তাটা সর্পিল গতিতে এঁকেবেঁকে মার্বেল বাঁধানো সিঁড়ির প্রান্তে গিয়ে শেষ হয়েছে। রাস্তাটার দুপাশে নানা ধরণের পাতাবাহার আর রংবেরঙের ফুলের গাছ রাস্তাটাকে মনোরম করে তুলেছে। পাকা আপেলের মতো টকটকে গায়ের রং, ছ ফিটের কাছাকাছি হাইট হবে, বয়স আন্দাজ সাতান্ন কি আটান্ন এক দীর্ঘদেহী ব্যক্তি ধীর পায়ে হেঁটে আসছেন।
