আজ প্রফেসর ডেভিড সেন দারুণ খুশী। দীর্ঘদিনের গবেষণায় আজ সিদ্ধিলাভ হয়েছে। সফল হয়েছে এতদিনের ভাবনা চিন্তা খাটাখাটনি। ল্যাবরেটরির জানলা দিয়ে বাইরের জগতটাকে দেখতে দেখতে উনি ভেসে যাচ্ছিলেন ভবিষ্যত কল্পনার জগতে।