কল্পবিজ্ঞানের গল্প
অলংকরণ - পিয়াল চক্রবর্তী
“একটা ভূত দেখতে চাই। সন্ধান থাকলে জানাবেন প্লিজ। বেগুনকোদড় কিম্বা রাইটার্স বিল্ডিং তো অনেক হলো। কার্শিয়াংয়ের ডাওহিলস কিম্বা রাজস্থানের কুলধারা নয়। সব ঘুরে ক্লান্ত আমি। কয়েকটা মশার কামড় আর বিনিদ্র রজনী ছাড়া কিছুই জোটেনি। তাই আস্ত অরিজিনাল ভূতের সন্ধান থাকলে জানাবেন।”
