দেবদত্তা ব‍্যানার্জী
Showing posts with label দেবদত্তা ব‍্যানার্জী. Show all posts

হর্ষ মঞ্জুষা ● দেবদত্তা বন্দ্যোপাধ্যায়

 


 

(১)

ফুলে ফুলে সাজানো রাজঅন্তঃপুরের উদ্যানে বাটি, দোলনায় বসে এক সদ্য কিশোরী। তাকে দোল দিচ্ছে এক কিশোর। আরেক যুবক ধনুর্বাণ নিয়ে ব্যস্ত।

—“যুবরাজ, আমায় ঐ কিংশুক পুষ্পের গুচ্ছ নামিয়ে দেবেন। মালা গাঁথব।” আবদারের সুর কিশোরীর কণ্ঠে, সে যুবরাজের আদরের ভগিনী। তার আবদারে শরযোজনা করে যুবরাজ। সবচেয়ে নিচের শাখাটিতে শর নিক্ষেপ করতেই কয়েকটা কিংশুক খসে পড়ে নিচে।

অব্যক্ত প্রেম - দেবদত্তা ব‍্যানার্জী

রহস্য উপন্যাস

অলংকরণ - মিশন মন্ডল
(১)

রাস্তাটা পাহাড়কে পাক খেয়ে উঠতে উঠতে, আসতে আসতে বেশ সরু হয়ে গেছিল। সামনেই একটা বেশ পুরানো কাঠের সেতু। গাড়িটা পার হওয়ার সময় মচমচ করে আওয়াজ করে দুলে উঠেছিল ভয়ংকরভাবে। জিনিয়া একটু চমকে উঠে বাইরে তাকিয়েছিল।