বিশ্বজিৎ সাহু
Showing posts with label বিশ্বজিৎ সাহু. Show all posts

স্তন


বিশ্বজিৎ সাহু


যত বড় বাপ হতে পারো অথবা বাপের বেটা
দীর্ঘ কসরতে সুদৃশ্য ফোলানো ছাতি জিমে
নিছক প্রলুব্ধ করে ফের রমণী, নিদারুণ শকুন!
মাংসল ভোগ্য বই; কই দুধ নিংড়ে তো মা হতে অপারগ?

জন্ম জুড়ে যেভাবে ছাতি খুঁড়ে খাও সুধা
একটু একটু স্তন নিয়ে অর্থের রূপান্তরে জীবনভর
মাতাল অবোধ আঁকড়ে শক্ত ধর জীবন শেকড়

সে খেলাতেই সামর্থ পেলে অচিরে অস্বীকৃত শুভেচ্ছা
নেকড়ের ধূর্ততায় বাসে ট্রামে একাকী পেলে হাত ছোঁড়
সুযোগে ফাঁদ পেতে অনাহুত; মন্দির করে অধিকার
চর্বি মাংসের ভাগ বাটোয়ারা নিয়ে মত্ত হও দলগত!

দহন

বিশ্বজিৎ সাহু


নির্জীব কেটে যায় শীতল রাত; তারাদের পড়ন্ত আলোয়
বছর বছর ধরে ঠান্ডা বিছানার বয়স বাড়ে শ্রান্ত মোহনায়।
মনের মোম গড়তে আবশ্যিক জল আগুনের ভাবসম্মিলন
এখানে চাতকের প্রশ্ন বেমানান বৃষ্টি অফুরান থাকে যদি

যদি হাড়মাস কালি করে রাত্রি নামে অকাল, মৃত মন তবু
শরীর একটু গরম হলেই বুক ঠেলে আগুয়ান ফোটে তৃষ্ণা
অশরীরী পথে আগুন ছড়িয়ে আলো পেতে মরিয়া দৃঢ়তা
মত্তমিলনে আলগোছ জেনেও পোড়ার নিমন্ত্রণ সরাসরি

দহনের দুঃখ সবাই জানে, সুখের হাতছানিও নতুন নয়
শুধু প্রলাপ যদি না হয় তবে পুড়তে ভালোবাসেনা কে...

অলংকরণ : প্রমিত নন্দী
মূল ছবি : প্যাট্রিসিয়া কুইঞ্চ