মোঃ শোআইব খান
Showing posts with label মোঃ শোআইব খান. Show all posts

আবুলের দোকান - মোঃ শোআইব খান

হাসির গল্প

 

শেখ আবুল কাসেমকে আশেপাশের নানা লোক নানা নামে চেনে। প্রতিবেশীর কাছে তিনি আবুল ভাই আবার ক্ষমতাবলে বড়লোক বন্ধুর কাছে তিনি শুধুই আবুল। বাড়ির বাইরে রাস্তার হাঁটার সময় মাঝে মাঝে ছেলেপিলেদের কাসেম স্যার, কাসেম স্যার বলে সালাম দেওয়াটাও একেবারে পুরনো হয়ে গেছে আবুল সাহেবের কাছে। লোকজন এই ডাক শুনে মনে মনে যা অনুমান করে তা একদম মিথ্যা না।