সাম্য দত্ত
Showing posts with label সাম্য দত্ত. Show all posts

ভুতুমের ঝিঁঝিভূত - সাম্য দত্ত

হাসির উপন্যাস

অলংকরণ - মিশন মন্ডল

একে তো রোগাপাতলা শরীরটা দিয়ে উইকেটের অর্ধেক‌ও আড়াল হয় না, তায় ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার! গ্লাভস নেই, হেলমেট নেই, এমনকি অন্ধের যষ্টি একখানা ব্যাট‌ও নেই---- ব্যাটিং ক্রিজে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল ভুতুম। একটা বল, যা হোক করে এই একটা বল পার করতে পারলেই আজকের মতো নিশ্চিন্দি!