সৌরভ ঘোষ
Showing posts with label সৌরভ ঘোষ. Show all posts

Tri-মাত্রিক ● সৌরভ ঘোষ


 

 

যে পৃথিবীর মায়ায় লালিত হয়েছে এই মানব সভ্যতা সেই আদিম, অকৃত্রিম সৃষ্টিকে জানতে মানুষ বারেবারে আশ্রয় নিয়েছে বিজ্ঞানের। আর যে জ্ঞানে সে যুক্তি খুঁজে পায়নি তাকে দিয়েছে অলৌকিকের তকমা। মানুষ দাম্ভিক। তার দম্ভ চিরকাল তার এই স্থূল, জৈবিক আবরণ নিয়ে। এদিকে বয়স ছাড়া এই দেহঘড়ির সময় মাপার যন্ত্র বিকল। কিন্তু মানুষ? সে ঈশ্বরের দানকে প্রশ্ন করে এসেছে সেই আদি-অনন্ত শিশুসময় থেকে। যৌবন পরবর্তী জরাই কি জীবনের শেষ দশা? নাকি সেটা মুক্তির অন্য আরেক মাত্রার নাম?

আয়ুমু - সৌরভ ঘোষ

গল্প

“যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,

তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো।”

—রবীন্দ্রনাথ ঠাকুর (‘প্রশ্ন’, পৌষ, ১৩৩৮)

সাল ২০৭৫ (মেনিস-১ বস্তি, পূর্ব-এশিয়ার একফালি ভূখন্ড)

এক অদ্ভুত নেশায় বুঁদ হয়ে আছে মানবসভ্যতা। এই নেশা মদ নয়, গাঁজা কিংবা কোনও সাইকাডেলিক ড্রাগ নয়। আফিমের থেকেও বিপজ্জনক এই নেশার উপাদান “অলীক বাস্তব”।