গল্প
এক
জলতরঙ্গের মতো ঝিলমিল সঙ্গীতের মূর্ছনায় আর মোরগের ডাকে ঘুম ভেঙে গেল নূর সুমনের। চোখ না খুলেই হাত নাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করল, মোরগও থেমে গেল। ধীরে ধীরে চোখ খুলতেই ঘরের উলটো দিকের দেওয়ালে মোরগটাকে দেখতে পেল নূর। খড় দিয়ে ছাওয়া একটা মাটির বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে, পাশে একটা গরু বিচুলি চিবিয়ে চলেছে।
