পার্থ দে
Showing posts with label পার্থ দে. Show all posts

মাটি আকাশের মাঝখানে - পার্থ দে

গল্প

ওয়্যারহাউসের জানলা দিয়ে ছেলেটা আকাশটার দিকে তাকাল। অনুজ্জ্বল, কালচে আকাশ। আবার ম্লান আলো আর নৈঃশব্দে ভরা একটা কর্মব্যস্ত দিন শুরু হতে চলেছে। ইদানীং তার মনে হয় চতুর্দিকে একটা বিষণ্ণতার আস্তরণ তাকে জড়িয়ে রেখেছে। ওয়্যারহাউসের এই হ্যাঙ্গার, প্যান্ট্রি, শৌচালয়, বসার চেয়ার, টেবিল, সামনে রাখা কন্ট্রোল প্যানেল কিচ্ছু তার ভাল লাগে না। কতদিন ছেলেটা একটা নদী দেখেনি। মৃদুমন্দ বাতাস এসে তার চুল এলোমেলো করে দেয়নি। অথচ এই মহার্ঘ চাকরিটার জন্য সে আজীবন স্বপ্ন দেখেছিল।

অপদার্থ - পার্থ দে

কল্পবিজ্ঞানের গল্প

কাঁচুমাচু মুখে বুবলা মার্কশিটটা তার বাবার দিকে এগিয়ে দিল। দারোগা বজ্রনির্ঘোষ কর হাত বাড়িয়ে ছেলের ইস্কুলের রিপোর্টকার্ড পড়তে শুরু করলেন।

“অঙ্ক ৭৮, ফিজিক্স ৮১, কেমিস্ট্রি ২৩, বায়োলজি ১৯, ইংরেজী ২৭, বাংলা ১৬...গার্ডিয়ান কল...প্রোমোটেড উইথ ওয়ার্নিং—এগুলো কীইই? কী এগুলো?”