সুমিত বর্ধন
Showing posts with label সুমিত বর্ধন. Show all posts

নিউ বেঙ্গল ● সুমিত বর্ধন


 

না। বেশি ফেনাব না। এই গল্পটা হয়ত আপনি পড়ছেন লোকাল ট্রেনের হ্যাণ্ডেলে ঠেস দিয়ে, স্টেশন এলেই একটু বাদে নেমে পড়তে হবে। কিম্বা হয়ত অফিসের লাঞ্চ ব্রেকে খেতে খেতে গল্পটায় চোখ বোলাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই আবার বসতে হবে কাজে। অথবা হয়ত আর খানিক বাদেই আপনি কোনো জরুরী দরকারে বাইরে যাবেন। তার মধ্যে যেটুকু পড়া যায় পড়ে নেওয়ার চেষ্টা করছেন।

মানে মোদ্দা কথা, আপনি বা আপনাদের হাতে সময় সীমিত। সাধারণত কাহিনিতে যেভাবে রসিয়ে রসিয়ে বর্ণনা, চরিত্র চিত্রণ কিম্বা পটভূমিকা লেখা হয় সেই সব পড়ার মত আপনার বা আপনাদের এই মুহূর্তে ধৈর্য নেই।

শিশুশিক্ষা - সুমিত বর্ধন

গল্প

মহামহিম মান্যবর শ্রীযুক্ত অ্যান্ডি জি. এইচ. চিয়ুং

বৃহৎপ্রাচ্য যুক্তরাজ্য মানব শিক্ষা বিভাগ নিযুক্ত

ভারতবর্ষীয় শিক্ষাসমাজধিপতি মহাশয়েষু।

 

সমুচিত সম্মানপূর্ব্বক সবিনয়নিবেদনমিদম।

 

মহাশয় অবগত আছেন মেধাযন্ত্রোপরি অধিক নির্ভরশীলতা ও প্রথম পাঠোপযোগি পুস্তকের অসদ্ভাব হেতু অস্মদ্দেশীয় শিশুগণের যথা নিয়মে স্বদেশ ভাষা শিক্ষা সম্পন্ন হইতেছে না

ক্যানভাস - সুমিত বর্ধন

কল্পবিজ্ঞানের গল্প

ইজিচেয়ারটাতে শরীরটা হেলিয়ে দেওয়ার আগে একবার খুঁটিয়ে দেখে নিই। স্টিলের ফ্রেম, রেক্সিনের গদী, পায়ের নিচে ফুট রেস্ট।

চারপাশে একবার চোখ বোলাই। আজকাল এটা কেমন যেন অভ্যেসে দাঁড়িয়ে গেছে।

যামল - সুমিত বর্ধন

অলংকরণ : সুমিত রায় ও মিশন মন্ডল
ভূমিকা - পৃথিবী - একত্রিংশ শতাব্দী

পাণ্ডুর চাঁদ আলো দেয় সামান্যই, মাঠে বসানো রোশনি স্তম্ভের মধ্যেও অর্ধেক অকেজো হয়ে পড়েছে। সেই আলো আঁধারির মধ্যে একটা দানবিক ডাইনসোরের মতন দাঁড়িয়ে থাকে ল্যাণ্ডারটা। তার সামনের অংশ থেকে নিঃশ্বাসের মতন বেরিয়ে আসে বাষ্পের কুণ্ডলী।

ল্যাণ্ডারের একপাশ থেকে বেরিয়ে আসা র‍্যাম্পের দিকে মাঠের মধ্যে দিয়ে দৌড়য় আতঙ্কিত মানুষের দল। মাঠের চারপাশে লাগানো কাঁটা তারের বেড়া পার হয়ে তাদের দিকে মাঝে মধ্যেই ছিটকে আসে এনার্জী অস্ত্রের আলোক রেখা।